Magic Lanthon

               

এ কে এম কৌশিক আহমেদ

প্রকাশিত ১৯ নভেম্বর ২০২৬ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

আপন মজিয়া জগৎ মজালেন গান-কারিগর আলাউদ্দিন

এ কে এম কৌশিক আহমেদ


প্রারম্ভিকা

বাংলার অপার প্রকৃতির সঙ্গে মিশে আছে বহুমাত্রিক সুরের মেলবন্ধন। প্রকৃতির এই সুরের ঐকতান প্রতিনিয়তই আন্দোলিত করে যাচ্ছে মানুষের মন ও অভিব্যক্তি। যারা এই সুর বৈভব থেকে সুর আহরণ করে এবং স্বরের মাধ্যমে সুসংবদ্ধ রূপ দেয়, তারা সুরস্রষ্টা হিসেবে পরিচিত। কিন্তু এই সুরস্রষ্টা বা সুর কারিগররা স্বভাবগতভাবে আড়ালেই থেকে যায়; অথচ দিয়ে যায় বৈচিত্র্যময় সুরসম্ভার। সে সুরের মধ্যে মিশে থাকে মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা। সুরকার আলাউদ্দিন আলী তেমনই একজন সুরের জাদুকর। তার সুরে মানুষের সুখ-দুঃখের অভিব্যক্তিগুলো ব্যক্ত হয়েছে নানা বৈচিত্র্যময়তায়। তিনি মার্গ সুর এবং লোক সুরের সমন্বয়ে নতুন বাংলা গানের ধারা প্রবর্তন করেছেন। তার গানের আরো একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, তালের অফবিট-এ গানের ধরা ছাড়া। তার গানের এসব বৈশিষ্ট্য বাংলা গানের ধারাকে দীর্ঘ সময় ধরে সমৃদ্ধ করেছে। তবে এর বেশিরভাগটাই তিনি উজাড় করে দিয়েছেন স্বাধীনতাত্তোর বাংলাদেশের চলচ্চিত্রে। তার মহাপ্রয়াণ বাংলা গানের জগতে এমন অপূরণীয় ক্ষতি, যা প্রজ্বলিত সূর্যের নিভে যাওয়া অন্ধকার। তার গান নিয়ে কিছু বলা বা লেখা প্রাণের তাগাদা বলে মনে হয়।


যে জীবন অনুকরণীয়

পারিবারিক সাঙ্গীতিক আবহের মধ্য দিয়ে বেড়ে ওঠেন সংগীতজ্ঞ আলাউদ্দিন আলী। ১৯৫২ খ্রিস্টাব্দের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ী গ্রামে তার জন্ম। মায়ের নাম জোহরা খাতুন আর বাবা ওস্তাদ জাদব আলী। শৈশব থেকে ঢাকা শহরেই তার বেড়ে ওঠা। দেড় বছর বয়সে পারিবারিক কারণে মতিঝিলের এজিবি কলোনিতে চলে আসেন তিনি। সেখানে বড়ো তিন ভাই এবং দুই বোনের সঙ্গে তার বেড়ে ওঠা। চাচা সাদেক আলীর কাছেই আলাউদ্দিনের সঙ্গীতে হাতেখড়ি। তারপর প্রখ্যাত সুরকার শহীদ আলতাফ মাহমুদ-এর হাত ধরে শুরু হয় সঙ্গীতের কর্মময় পথচলা। ১৯৬৮ খ্রিস্টাব্দে বেহালাবাদক হিসেবে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। সেখানে সান্নিধ্য মেলে প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজ-এর। আলতাফ মাহমুদ এবং আনোয়ার পারভেজের সাহচর্য তার সাঙ্গীতিক মেধাকে আরো সমৃদ্ধ করে। এরপর নানা চড়াই-উৎরাই পেরিয়ে বিভিন্ন সাঙ্গীতিক কর্মযজ্ঞের মধ্য দিয়ে আলাউদ্দিন সঙ্গীতময় এক জীবন লাভ করেন। সেই জীবনে সৃষ্টি করে গেছেন অসংখ্য কালজয়ী গান। তার গানের বৈচিত্র্যে অসংখ্য সঙ্গীতপ্রেমী মানুষ বুঁদ হয়েছিলেন। সেই সব গানে মানুষ খুঁজে পায় আপন অভিব্যক্তি। বাংলা চলচ্চিত্রের মাধ্যমে তার সুরারোপিত গানগুলো ছড়িয়ে পড়ে শহর থেকে বন্দরে, গ্রাম থেকে পাড়া, মহল্লায়।


প্রখ্যাত এই সুর-কারিগর যেমন পেয়েছেন জাতীয় স্বীকৃতি, সেই সঙ্গে সিক্ত হয়েছেন সাধারণ মানুষের ভালোবাসায়। আলাউদ্দিন শ্রেষ্ঠ সুরকার হিসেবে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে তার পারঙ্গমতা উপমহাদেশের সঙ্গীতে এক অনুকরণীয় অধ্যায়।


সুরের আগুন ছড়িয়ে গেলো সবখানে

আলাউদ্দিন আলীর সুরের প্রধান বিশেষত্ব, তার সামগ্রিক সাঙ্গীতিক ভাবনার অভিব্যক্তি। স্বরের কাঠামো সুর সৃষ্টি করে সত্যি, কিন্তু তার প্রাণ সঞ্চারের ভাবনাই একটি গানের মূল কাঠামো। দীর্ঘদিনের সঙ্গীত সাধনা এবং ভাবনার নির্যাসগুলোই তার সুরারোপিত গানগুলোকে প্রাণ দিয়েছে। আলাউদ্দিন আলী বাংলাদেশের বরেণ্য সুরকার, সঙ্গীত পরিচালক ও গীতিকার এতে কোনো সন্দেহ নেই। ১৯৭৮ থেকে ১৯৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত টানা তিনবার জাতীয় পুরস্কারে ভূষিত হয়ে তিনি সঙ্গীত পরিচালনায় রেকর্ড গড়েছিলেন। যে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি।


আলাউদ্দিনের করা অসংখ্য গানের সুর বাণীর সঙ্গে মিশে একাকার হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে বাণীকে ছাপিয়ে সুরের রঞ্জকতা হৃদয়কে বেশি স্পর্শ করে। এ প্রসঙ্গে কথা বলতে গেলে রবীন্দ্রনাথ-এর বাণী এবং সুরের বিশ্লেষণাত্মক আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়--


আমি বলিলাম ‘হায়!’, কথাটা ঐখানেই ফুরাইল; কথায় উহার অপেক্ষা আর অধিক প্রকাশ করিতে পারে না। আমার হৃদয়ের একটি অবস্থাবিশেষ ঐ একটিমাত্র ক্ষুদ্র কথায় প্রকাশ হইয়া অবসান হইল। সংগীত সেই হায় শব্দটি লইয়া তাহাকে বিস্তার করিতে থাকে--‘হায়’ শব্দের হৃদয় উদঘাটন করিতে থাকে--‘হায়’ শব্দের হৃদয়ের মধ্যে যে গভীর দুঃখ, যে অতৃপ্ত বাসনা, যে আশার জলাঞ্জলি প্রচ্ছন্ন আছে, সংগীত তাহাই টানিয়া টানিয়া বাহির করিতে থাকে--‘হায়’ শব্দের প্রাণের মধ্যে যত কথা ছিলো সবটা তাহাকে বলাইয়া লয়।১


আলাউদ্দিন আলীর সুরারোপিত গানের কথা যেমনই হোক না কেনো, সুরের রঞ্জকতায় সেগুলো অনবদ্য হয়ে উঠেছে। মূলত রাগ-রাগাঙ্গের সূক্ষ্ম প্রয়োগ তার সুরারোপিত গানে অন্যরকম নান্দনিকতা সৃষ্টি করে। রাগ-রাগিণী যেহেতু ভাবের দ্যোতক; সুতরাং রাগ-রাগিণীর জ্ঞান তার গানের এক অনবদ্য রসায়ন। আর তার কৃতিত্ব হলো, সেটাই তিনি সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে দিয়েছিলেন। “একসময় বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটি কথা প্রচলিত ছিল। সেটি হলো--‘আপনি আলাউদ্দিন আলীর সুরে গান করেননি, তো কিছুই করেননি। আপনার সংগীতজীবনই ব্যর্থ।’”২ সত্যিই এমনটা হওয়া সেসময় অস্বাভাবিক কিছু ছিলো না। তার গানের সুরে যে অলঙ্কার প্রয়োগ, তা তার সাঙ্গীতিক পাণ্ডিত্যেরই প্রকৃষ্ট উদাহরণ। গানগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনার মাধ্যমে তা তুলে ধরা সম্ভব।


দেশ বন্দনায় সুর বৈভব

বাংলাদেশের প্রেক্ষাপটে দেশাত্মবোধক গানের একটা বড়ো ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস রয়েছে। দেশ গানের সুর এবং বাণীর আবেদন যুগ যুগ ধরে বাঙালি জাতিকে স্বদেশ চেতনায় শাণিত করে আসছে। এ গৌরবময় ধারার অংশীদারিত্বে সুরকার আলাউদ্দিন আলীও বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সুরারোপিত অসংখ্য দেশ গান বাঙালি মননে চিরস্থায়ী স্থান দখল করে নিয়েছে। জাতীয় চেতনাবোধে অগ্রণী ভূমিকা রেখে চলেছে সেইসব গান। আবুল ওমরাহ মো. ফখরুদ্দিন-এর কথায় ‘ও  আমার বাংলা মা তোর’ গানটি তার এক অনন্য উদাহরণ।


তাল : দাদরা

 

ও আমার বাংলা মা তোর আকুল করা

রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে,

ও আমার বাংলা মাগো।।

 

ফাগুনে তোর কৃষ্ণচূড়া পলাশ বনে কিসের হাসি

চৈতী রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি।।

বোশেখে তোর রুদ্র ভয়াল, কেতন উড়ায় কাল বোশেখী

জোষ্ঠি মাসে বনে বনে, আম কাঁঠালের হাট বসে কি।।

 

শ্যামল মেঘের ভেলায় চড়ে, আষাঢ় নামে তোমার বুকে

শ্রাবণ ধারায় বর্ষাতে তুই সিনান করিস পরম সুখে।।


গানটি ছয় মাত্রার দাদরা তালে নিবদ্ধ। গানের শুরুটা তালের তৃতীয় মাত্রা থেকে শুরু হয়ে বাংলা শব্দের ‘বাং’ অক্ষরে গিয়ে তালের সম-এ (সম হলো তালের প্রথম মাত্রা, যা (+) চিহ্ন দিয়ে বোঝানো হয়) নিবদ্ধিত হয়েছে। তাতে করে সম-এর আগের চার মাত্রায় তালের নান্দনিক অলঙ্কার ব্যবহার হতে পারে। পুরো গানটি চারুকেশী রাগের কাঠামোয় সুর করলেও মাঝে মধ্যে শুদ্ধ ধৈবত-এর ব্যবহার এক অন্যরকম স্বাদের সঞ্চার করেছে। এই গানটির সঞ্চারী অংশে ‘রুদ্র ভয়াল’ শব্দদ্বয়ে তোড়ী রাগের স্বরসঙ্গতি মিশিয়ে এক অনবদ্য সুরের জাদুকরী প্রাজ্ঞতা প্রকাশ করেছেন আলাউদ্দিন।


গানটিতে তালের অফবিটে ধরা ছাড়ার বিষয়গুলো অত্যন্ত চমকপ্রদ। আগেই বলেছি তালে অফবিটের বিষয়টি তার গানের অন্যতম বৈশিষ্ট্য। যেমন, গানের উল্লিখিত দুই অন্তরার প্রথম শব্দ ‘ফাগুন’ এবং ‘শ্যামল’ শব্দদ্বয় তালের প্রথম মাত্রায় নিবদ্ধিত হলেও, ‘কৃষ্ণচূড়া পলাশ বনে কিসের হাসি’ এবং দ্বিতীয় অন্তরায় ‘মেঘের ভেলায় চড়ে’ বাণীগুলো তালের অফবিটে গীত হয়েছে। আবার দুই অন্তরার তালের একই অংশে ‘চৈতী রাতের উদাস সুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি’ এবং ‘শ্রাবণ ধারায় বর্ষাতে তুই সিনান করিস পরম সুখে’--এখানে যেনো তালের মিলনস্থল সৃষ্টি হয়েছে। যা তালের অলঙ্কার প্রয়োগের এক বিশেষ প্রণোদনা সৃষ্টি করে।


তালের সঙ্গে সুরের আড়াআড়ি প্রয়োগ এবং তারপর তালের অলঙ্কার প্রয়োগের জায়গা সৃষ্টি আলাউদ্দিন আলীর সুরের বিশেষ বৈশিষ্ট্য। এই দেশাত্মবোধক গানটিতেও তার ব্যতিক্রম ঘটেনি। সুরের রঞ্জকতা এবং তালের নান্দনিক ছন্দের গতিময়তায় গানটিতে অনন্য প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এই একই ধাঁচের গানের মধ্যে ‘আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা’ গানটিও বিশেষ উদাহরণ। তাছাড়াও আলাউদ্দিনের সুর করা ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ ইত্যাদি গানগুলো জাতীয় চেতনাবোধে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।


চলচ্চিত্রের গানে সুরসম্ভার

আলাউদ্দিন আলী চলচ্চিত্র নির্ভর গানে বেশি সুরারোপ করেছেন। যে কারণে চলচ্চিত্রের গল্প, সিকোয়েন্স, গানের কথা ইত্যাদি মাথায় রেখেই তাকে সুরের ভাবনা ভাবতে হয়েছে। এজন্য তার সুরারোপিত এসব গানে নানারকম ভাবনার প্রয়োগ লক্ষ করা যায়। আলাউদ্দিন চিরাচরিত রাগের আঙ্গিক ভেঙে স্বরের কৌশলী প্রয়োগের মাধ্যমে এক বিশেষ নান্দনিক বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে সক্ষম হন। তার গানে পরিমিতি বোধও একটি বিশেষ বৈশিষ্ট্য। একঘেয়েমি অতিরঞ্জকতা তার গানে অনুপস্থিত। তবে কৌশলে অন্যরকম পাণ্ডিত্যপূর্ণ সুরের প্রকাশ পায় এ গানগুলোতে--‘এ জীবন তোমাকে দিলাম বন্ধু’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘যে ছিলো দৃষ্টির সীমানায়’, ‘এমনও তো প্রেম হয়’, ‘ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়’, ‘আমার মত এত সুখি, নয় তো কারো জীবন’, ‘শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে’, ‘সুখে থেকো ও আমার নন্দিনী’ ইত্যাদি গানে তার অভিজ্ঞতালব্ধ সাঙ্গীতিক মেধার নান্দনিক প্রকাশ হয়েছে।

সুরকার আলাউদ্দিন আলী

তিনি জলদ লয়ের সমন্বয়ে বেশকিছু গান সুরারোপ করেন। সেসব গানের মধ্য দিয়ে প্রবর্তন করেন লোক, মার্গ এবং আধুনিক সুর মিশিয়ে অভিনব এক ধারার। গানগুলো যুগের পর যুগ সমানভাবে গীত হয়ে আসছে। এসব গানের সঙ্গে অগণিত মানুষের শৈশব, কৈশোরের স্মৃতি এবং হৃদয়ের অভিব্যক্তি মিশে আছে। যেমন, ‘ইস্টিশনের রেল গাড়িটা’, ‘পাড়া পড়শি কয় আমায় ভূতে ধরেছে’, ‘বন্ধু তিনদিন তোর বাড়িত গেলাম দেখা পাইলাম না’, ‘হায়রে হায় গোলাপী কত্ত বড় পাপী’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার বারিস্টার’ ইত্যাদি। চলচ্চিত্রের মধ্য দিয়ে তার এই গানগুলো পৌঁছে গেছে বাংলার সর্বত্র।


‘জন্ম থেকে জ্বলছি’

পারিবারিক সাঙ্গীতিক বাতাবরণ এবং সঙ্গীতের প্রথাবদ্ধ তালিম আলাউদ্দিনকে প্রসিদ্ধ সঙ্গীতকার রূপে প্রতিষ্ঠিত করে। সঙ্গীতে রাগ-রাগিণীর চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ। কারণ একেকটি রাগ-রাগিণী একেক ভাবের দ্যোতক। বিশেষ করে যারা সুর সৃষ্টি করে তাদের রাগজ্ঞান থাকা জরুরি। সুরের ভাব, স্বর প্রয়োগের কৌশল ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাগের মধ্যেই পরিব্যাপ্ত থাকে। সুতরাং রাগজ্ঞানের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলাউদ্দিন একাগ্র সাধনার মধ্য দিয়ে সেসব বিষয় বেশ রপ্ত করেছিলেন। তার গান সূক্ষ্মভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলে সে বিষয়টি অনুমান করা যায়। ১৯৮১ খ্রিস্টাব্দে আমজাদ হোসেন নির্মিত জন্ম থেকে জ্বলছি চলচ্চিত্রে আলাউদ্দিন সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। চলচ্চিত্রটির সবগুলো গানের বাণী রচনা করেন নির্মাতা নিজে। প্রত্যেকটি গানই দর্শকশ্রোতার মন জয় করতে সমর্থ হয়েছে। ‘একবার যদি কেউ ভালোবাসতো’ গানটি ভৈরবী রাগের আশ্রয়ে এক অনবদ্য রূপ লাভ করেছে। গানটির সুরের ভিতরে তিনি রাগাঙ্গের অসাধারণ রূপ মূর্ত করে তোলেন!


রাগ : ভৈরবী     তাল : কাহার্বা

 

একবার যদি কেউ ভালোবাসতো

আমার নয়ন দুটি জলে ভাসতো

আর জলে ভাসতো

এ জীবন তবু কিছ না কিছু পেতো।।

 

যদি এমন হতো

একটি কথা

আমায় বলে কেউ

ভেঙে দিতো সব নীরবতা।।


স্বরলিপি

স্থায়ী

  +                                      ০                                             +                                ০   

০  সাঋা   জ্ঞা   মা          পা   দা   পা   মা     পা   মা   জ্ঞা   ঋা      জ্ঞা  - আ - আ   ঋসা

০  এক     বা    র          য    দি   কে   উ      ভা  লো   বা   স      তো -০ -০- ০০

 

০   সা   মা   মা  জ্ঞা   মা   পা   মজ্ঞা         ০   মা   জ্ঞাঋা    সা        জ্ঞা  - আ   ঋসা    ণ্

া০   আ   মার  ন          য়    ০    ন   দুটি          ০   জ    লে০    ভাস       তো -০   আ০    র

০   ণ্ আ   জ্ঞা   ঋা        সা   সা   সা  - আ          ০   মা   পা       দাদা      ণ্ আ - আ     ণ্ আ -  আ

০    ভা    লো    ০         বা    স  তো  -  ০          ০   এ    জী       বন                          ত  -০    বু   -  ০

 

০   র্ঋা   র্সা    দাপা        পা    পা   পমজ্ঞা   জ্ঞা      মা    দা    - আ    - আ          পমা   পা   মজ্ঞা   মজ্ঞা

০   কি   ছু     না০          কি     ছু    ০০০   পে      তো   ০    - আ    - আ    ও০    ০    ০০    ০০

 

অন্তরা

  +                                       ০                                     +                                       +

০   র্সা   র্সা    র্সার্ঋর্জ্ঞা   র্জ্ঞা   র্ঋর্সা    মা               ০   মাপা   ণা   ধা          ণা  - আ   সর্না   দাপা

০   য    দি    এ  ম০     ন     হ      ত      ০এক    টি   ক   থা  -০   ০০   ০০

 

০   পা   পা    ণাদা     র্সা     ণা     র্ঋা     ০   র্সা   ণা   দাপা          গা    দা   পমা    জ্ঞা 

০   আ   মায়   বলে   ০     কে      উ       ০  ভে   ঙে  দি০  তো    ০   স০     ব

০   মা   জ্ঞা   ঋাসা    সা     সা      - আ            

০   নী    র   ব   তা    ০      ০      - আ             

 

০   র্ঋা   র্সা    দাপা                   পা    পা   পমজ্ঞা   জ্ঞা      মা    দা    - আ    - আ       পমা   পা   মজ্ঞা   মজ্ঞা

০   কি   ছু     না০          কি     ছু    ০০০   পে      তো   ০    - আ    - আ    ও০    ০    ০০    ০০

 

গানটির স্বরলিপি খেয়াল করলেই অনুমান করা যায় ভৈরবী রাগের স্বর সঙ্গতির মাধ্যমেই গানটি সুরারোপিত হয়েছে। ভৈরবী রাগে ঋ জ্ঞ দ ণ কোমল স্বর ব্যবহার হলেও, কৌশলে সব স্বর প্রয়োগের অধিকার রয়েছে। সেই শাস্ত্রবদ্ধ নিয়মের আঙ্গিকে আলাউদ্দিন তার গানের দু-একটি জায়গায় শুদ্ধ ধৈবত এবং শুদ্ধ গান্ধার ব্যবহার করেন। এ রকম স্বর প্রয়োগের মাধ্যমে গানটির ভিতরে এক ভিন্ন নান্দনিক স্বাদ উপভোগ্য হয়ে উঠেছে। ভৈরবীর স্নিগ্ধ নীরব ভাব অবয়বের সঙ্গে গানটির বাণী ও সুর এক অনন্য মার্গীয় স্বাদে আচ্ছন্ন করে। যা তার সাঙ্গীতিক অভিজ্ঞতার বিশেষ উদাহরণ।


গানটি প্রত্যেকবার তালে ধরার সময় অফবিটের ব্যবহার হয়েছে। যেমন ‘একবার যদি কেউ ভালোবাসতো’ এখানে ‘একবার’ এবং ‘ভালোবাসতো’ শব্দ দুটি কিন্তু সরাসরি সম-এ নিবদ্ধ না হয়ে সম-এর তালি বা বাণীর পর পরই ধরা হয়। পুরো গানটিতে এমন অলঙ্করণ দৃশ্যমান। যা আলাউদ্দিন আলীর সুর সৃষ্টির বিশেষ বৈশিষ্ট্য। ভৈরবী রাগিণীর শান্ত স্নিগ্ধ ভাবের নির্যাস গানটির সুরে প্রতিফলিত হয়েছে। তার সঙ্গে আলাউদ্দিনের বিশেষ বৈশিষ্ট্য প্রযুক্ত হয়ে এক অভিনব সাঙ্গীতিক প্রকাশ ঘটেছে। যে কারণেই গানটির আবেদন অনন্যতা পেয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে।


‘গোলাপী এখন ট্রেনে’

১৯৭৮ খ্রিস্টাব্দে মুক্তি পায় গোলাপী এখন ট্রেনে। আমজাদ হোসেন নির্মিত এ চলচ্চিত্রেও সঙ্গীত পরিচালনা করেন আলাউদ্দিন আলী। চলচ্চিত্রের নাম ভুলে গেলেও লোক মুখে মুখে এর গানগুলো আজও প্রতিধ্বনিত হচ্ছে। এর উল্লেখযোগ্য দুইটি গান--‘আছেন আমার মোক্তার আছেন আমার বারিস্টার’ এবং ‘হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ’। সরাসরি লোকসুরে না, একটু ভিন্নধর্মী কৌশলে তিনি লোক আঙ্গিকে গান দুটির সুর বাঁধেন। বিশেষ করে ‘আছেন আমার মোক্তার’ গানটি চলচ্চিত্রের গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের গানের আড্ডায় এবং মঞ্চে আজ অবধি পরিবেশিত হয়। আলাউদ্দিন আলীর সুরারোপিত এ গানটির মধ্য দিয়ে সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীও প্রতিষ্ঠা পান। আলাউদ্দিন আলীর মৃত্যুতে শোকার্ত চিত্তে হাদী বলেছিলেন--


‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’ এই গানটি ১৯৭৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্র গোলাপী এখন ট্রেনে ব্যবহার করা হয়। গাজী মাজহারুল আনোয়ার এ গানের গীতিকার আর সুর করেছিলেন আলাউদ্দিন আলী। গানটি প্রথম ২০ মিনিটের মধ্যে ব্যবহার করা হয়। চলচ্চিত্রের এই গানের চিত্রায়নে ঠোঁট মিলিয়েছেন প্রখ্যাত অভিনয় শিল্পী আনোয়ার হোসেন। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।৩


গানটি যেভাবে শ্রোতা চিত্ত জয় করে, তাতে তা আলোচনার প্রয়াস রাখে। গানটির স্বরলিপি বিশ্লেষণ করলে এর সুরের বিশেষত্ব ধরা পড়ে।


স্বরলিপি

স্থায়ী

 +                                      ০                                        +                                      ০

০ নানা   নানা   না          র্সা   র্সা    র্সা    র্সা         র্সা   র্সা    র্রা    র্রা         র্সা    ণা    ধা    পা

০ আছে  নআ   মার         মো ক্     তা    র          আছে  ন    আমা  র         বা    রি    স    টার

 

পা    পা     পা     পা      পা     পা    দা      পা     মা     পা      দা       পা          মজ্ঞা      রসা    ন্ আ - আ

শে     ষ      বিচা  রের    হাই    কোর  টে      তে   তি     নি      আ       মায়           কর       বেন     পার-০

ণ্ আ    সা     মা     জ্ঞা   আ     রা       সা      রা             আ       সা       সা      সজ্ঞা     রজ্ঞা       সরা    সণ্ আ  - আ

                              

 

ণ্ আ    সা      মা     জ্ঞা  আ     রা      সা       রা           আ        সা       সা       সা        আ        আ      আ       আ

আ     মি      পা     পি    ০    তি      নি       জা  ০      মিন       দার      ০০       ০     ০      ০

 

অন্তরা

+                                      ০                                       +                                       ০

০   - জ্ঞা      - জ্ঞা      -জ্ঞা         রা     জ্ঞা      রা       সা   ০      -মা       -মা      -মা                 পা      পা       পা  - আ

০    -ম       -নের        ঘরে        তা      লা      দিয়া         ০      -চা       -বি     -লইয়া   সাঁ        ০       ই  -০

 

০    পা         ধা        ণার্সা      র্সা      র্সা       র্রর্সা          ণা        আ          ণাণা      ধাধা      পাধা     পামা     - আ      - আ

০    আ          মি        অ          ধম      সা     ধ্য        কিতা        র        ০         হুকুম     ছাড়া      বাইরে   যাই       ০      ০

পা    র্সা         ণা        ধা          পা      পা      পা       - আ         পধা     র্সা         র্সা  - আ- আ      - আ      - আ     - আ

হু    কুম         ছা        ড়া          বা      ইরে     যাই     -০মন     রে         ০          ০        ০      ০     ০

 

- আ    র্সা         র্মজ্ঞর্ আ আ      র্রর্জ্ঞা      র্রা    আ       র্সা     - আ            না       - আ       -নানা     না     -র্সার্সা    র্সা     -র্সার্সা    র্রার্রা

 ০     ০         ০০       ০০         ০     ০       ০     ০                  ০        ০   -দুইপাশে   দুই    -মহুরি -লিখ     তে     আছেন

র্সা     ণা          ধা       পা         -পা   -পা     -পা   -পা    -পা       -পা      দা      পা        মা    দা    পা     মা

ডা     য়ে         রি         ০         -দ    -লিল   -দেই  -খা    -রায়      -দি      বে      ন         টা     কা   পয়    সার

জ্ঞরা   সণ্ আ      - আ         - আণ্ আ    সা      মা     জ্ঞা  জ্ঞা    রা      সা       রা            রা        সা       সা       সা

কার   বার       -০        -০         স      ম       য়      থা               ক   তে      ম        না                              হুঁ        শি       য়া       র  

 

গানটি লোক সুরাশ্রয়ে সুরারোপিত হলেও রাগের ভাব-রস শ্রোতা চিত্তকে উসকে দিয়েছে। এসব গানে সরাসরি রাগভাব প্রকাশ না হয়ে রাগের রসায়ন সুকৌশলে প্রযুক্ত হয়। যে ব্যাপারটি এ গানে অন্যরকম নান্দনিকতা সৃষ্টি করে। গানের বেশিরভাগ জায়গায় ণা সা মা, মা জ্ঞা রা সা, পা মাপা জ্ঞা মা পা স্বরসঙ্গতি ভীমপলশ্রী রাগের ভাব প্রকাশ করে। তবে সুরটি এই রাগে প্রকাশ হলেও গানের শুরুটা কিন্তু শুদ্ধ নিষাদ-এর মাধ্যমে হয়েছে। আবার অন্তরা অংশে একটি জায়গায় কৌশলে কোমল ধৈবত-এর ব্যবহার করা হয়েছে। শাস্ত্রীয় সঙ্গীতের জ্ঞান ব্যতীত এমন পাণ্ডিত্যপূর্ণ সুরারোপ খুব একটা লক্ষ করা যায় না।


গানটির তালের লয় নির্বাচনও একটি বিশেষ দিক। লয়ের নান্দনিক ছন্দে সুর প্রযুক্ত হয়ে শ্রোতার মনকে এক সুখশ্রাব্য আনন্দে উদ্বেলিত করে। যে কারণে গানটি আজ অবধি অসংখ্য কণ্ঠে গীত হয়ে আসছে। গানে ‘মনরে ও মন রে’ দীর্ঘ টানটি লোক সুরের এক অনবদ্য রস। যার মাধ্যমে শ্রোতা আরো মোহিত হয়। গানের বাণীর সঙ্গে সুরের যে মেলবন্ধন; এ গানটি তারই প্রকৃষ্ট উদাহরণ।


সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণের এক হৃদয়িক অভিব্যক্তি এ গানের মূল বার্তা। সেই অভিব্যক্তি ধারণ করেই গানে সুর প্রযুক্ত হয়েছে। গানটির সুরে সুফী সুরের প্রভাব প্রকাশ পেয়েছে। উদাসী ভাবের মধ্য দিয়ে বাউলাঙ্গ সুর যেমন প্রকাশ পেয়েছে; তেমনই তাল এবং রাগ-রাগাঙ্গের পাণ্ডিত্যও ফুটে উঠেছে। সামগ্রিকভাবে বলা যায়, মার্গ, লোক, সুফী ও বাউলাঙ্গের সুর মিশ্রণ গানটিকে অনন্য করে তুলেছে!


উপসংহার

পৃথিবীতে সৃষ্টিশীল মানুষের সংখ্যা খুব বেশি নয়। সময় চক্রে কালেভদ্রে সৃজনশীলতার আশীর্বাদ হিসেবে তাদের জন্ম হয়। কিন্তু কর্মের সৃষ্টিতে বেঁচে থাকেন হাজার বছর। আলাউদ্দিন আলী তেমনই বঙ্গ সঙ্গীতে এক আশীর্বাদ। বাংলা গানের জগতে তিনি প্রায় পাঁচ হাজার গানে সুর দিয়েছেন। এই গান শুধু বাংলা গানের ধারায় নয়, বাংলা চলচ্চিত্রেরও অমূল্য সম্পদ। তার সুরের বিশেষত্ব প্রজন্মান্তর অনুকরণীয় পাঠ হয়ে আছে। সাঙ্গীতিক জ্ঞান ব্যতীত হয়তো গায়ক হওয়া সম্ভব, কিন্তু ভালো সঙ্গীতকার হওয়া সম্ভব নয়। আলাউদ্দিন আলীর সাঙ্গীতিক কর্মগুলো তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

 

লেখক : ধ্রুপদ সঙ্গীতশিল্পী এ কে এম কৌশিক আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে পড়ান।

koushikrubel99@gmail.com

https://www.facebook.com/kaushikahmedru

 তথ্যসূত্র ও টীকা

১. ঠাকুর, রবীন্দ্রনাথ (২০১০ : ২৩); ‘সংগীত ও কবিতা’; সংগীত চিন্তা; সম্পাদনা : আব্দুল্লাহ আবু সায়ীদ; বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা।

2. https://cutt.ly/QnjAHxm; retrieved on: 25.04.2021

3. https://cutt.ly/AnjA1Pg; retrieved on: 15.04.2021Zz

বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২১তম সংখ্যা, জুলাই ২০২১ এ প্রকাশিত হয়েছে।

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন