Magic Lanthon

               

মুহাম্মদ হাসান ইমাম

প্রকাশিত ১৯ অক্টোবর ২০২৬ ১২:০০ মিনিট

অন্যকে জানাতে পারেন:

ধারাবাহিক পাঠ

চলচ্চিত্রের কথা

মুহাম্মদ হাসান ইমাম

পর্ব. ৮

জনরা

পরিশেষে বলা যায়, চলচ্চিত্রনির্মাতাদের বিশেষত্ব নিয়ে সাম্প্রতিককালে যে শ্রেণিভেদ করা হয়, জনরা সেদিক থেকে অনেক দীর্ঘ সাহিত্য সমালোচনার অঙ্গীভূত। সেকারণে জনরার অর্থ ও ব্যবহার ব্যাপকভাবে বিস্তৃত। তবে সাম্প্রতিককালের মার্কিন চলচ্চিত্রগুলোকে শ্রেণিবদ্ধ করার জন্য জনরার ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে দেখা যায়, ওয়েস্টার্ন সম্পর্কিত রচনাবলি, গ্যাংস্টার বা হরর চলচ্চিত্রের ক্ষেত্রে জনরা কিছুটা নমনীয়ভাবে ব্যবহার করা হয়। তবে ওয়েস্টার্ন চলচ্চিত্রকে চিহ্নিত করার ক্ষেত্রে কিছুটা জটিলতা লক্ষ করা যায়। টিউডোর এর মতে,

In some cases the idea that if a film is a western it somehow draws on a tradition¾in particular, on a set of conventions. That is, western have in common certain themes, certain typical actions, certain characteristic mannerisms; to experience a western is to operate within this previously defined world.75

অন্যদিকে হরর চলচ্চিত্রকে সাধারণভাবে কাহিনি, অ্যাকশন বা এ ধরনের মৌলিকত্ব প্রদর্শন করতে দেখা যায়। তবে ভীতিপ্রদ করবার জন্য এসব চলচ্চিত্রে সাধারণ উদ্দেশ্য লক্ষ করা যায়। গ্যাংস্টার ও থ্রিলার চলচ্চিত্রের ব্যবধান থেকে বোঝা যায় জনরা গুণাগুণের ভিত্তিতে নয় বরং অভিপ্রায়ের মাধ্যমে সংজ্ঞায়িত হওয়া উচিত। ওয়েস্টার্ন চলচ্চিত্রকে একটি জনরা হিসেবে প্রতিপন্ন করার ক্ষেত্রে প্রধান চরিত্রগুলোকে তালিকাভুক্ত করার প্রয়োজন দেখা যায়। এবং এর মাধ্যমে সব চলচ্চিত্রের অবয়ব ধরা পড়ে। এক্ষেত্রে চরিত্রগুলোকে চিহ্নিত করা নাকি চলচ্চিত্রটিকে শ্রেণিভুক্ত করা, কোনটি প্রাথমিক কাজ বলে বিবেচিত হবে তা নিয়েও বিতর্ক রয়েছে। সাধারণ সাংস্কৃতিক ঐকমত্য ওয়েস্টার্ন চলচ্চিত্রকে চিহ্নিত করতে এবং পরবর্তী সময়ে তা আরো বিস্তৃত ব্যাখ্যায় যেতে সাহায্য করে।

The western, it is said, has certain crucial established conventions¾ritualistic gunfights, black and white clothing corresponding to good and bad distinctions, revenge themes, typed villains, and many many more. The best evidence for the widespread recognition of these conventions is to be found in those films that pointedly set out to invoke them.76

সংক্ষেপে ওয়েস্টার্ন চলচ্চিত্র সম্পর্কে বলা যায়, এটি সংস্কৃতির কিছু সাধারণ অর্থময়তা তুলে ধরে। সমালোচকরা মনে করে, ওয়েস্টার্ন চলচ্চিত্র বিশ্বজনীন স্বীকৃতি পাওয়ার অপেক্ষা রাখে। শুধু চরিত্রের বৈশিষ্ট্যের কারণেই নয়, মার্কিন সমাজের একটি সাংস্কৃতিক পরিমণ্ডলকে তুলে ধরার অপেক্ষায় থাকে। ওয়েস্টার্ন চলচ্চিত্র বিশ্ব জনমতের এমন দাবিকেও স্বীকার করবে যে, ওয়েস্টার্ন কোনো বিশ্বজনীন ঘটনা বা পরিমণ্ডল নয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক সময় ও সংস্কৃতিকে তুলে ধরে। এ কথা সত্য যে, জনরা প্রত্যয়টি চিত্র সমালোচকদের উদ্দেশ্যমুখী আবিষ্কার নয়, বরং আমরা সম্মিলিতভাবে যা বিশ্বাস করি তাই জনরা।

Genre is a term much employed in film criticism at the moment, yet there is little agreement on what exactly it means or weather the term has any use at all. There appear to be three sorts of questions one could profitably ask; first, do genres it in the cinema really exist, and if so, can they be defined? Second, what are functions they fulfill? And third, how do specific genres originate or what causes them?77

পশ্চিমা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে ১৯ শতকের দ্বিতীয়ার্ধে ওয়েস্টার্ন সাহিত্যের আবির্ভাব লক্ষ করা যায়। এসব গল্প উপন্যাসে সাধারণত যাযাবর জাতীয় কাউবয় বা বন্দুকধারীদের কেন্দ্রীয় চরিত্র হিসেবে প্রাধান্য দেওয়া হয়। যেখানে এরা আবির্ভূত হয় ঘোড়ায় আরোহণকারী রিভলবার বা রাইফেলধারী হিসেবে; এছাড়া সাধারণত এরা মাথায় হ্যাট, গলাবন্ধনী, গেঞ্জি ও বুট পরিহিত ছিলো। পূর্ববর্ণিত কাউবয় নেটিভ আমেরিকান, স্পেন ও মেক্সিকান ডাকাত, শিকারি, বেআইনি গুপ্তচর, জুয়ারি, সৈনিক চরিত্রে এদের দেখা যায়। অন্যদিকে সাধারণ কৃষক, র‌্যাঞ্চার (Rancher) এবং ক্ষুদ্র শহরবাসীদের লক্ষ করা যায়। সঙ্গীতের ক্ষেত্রে মাঝে মধ্যে আমেরিকান স্প্যানিশ ও মেক্সিকান লোকসঙ্গীত শোনা যায়। এরা সাধারণত বন্য ও দুর্ধর্ষ প্রকৃতির হয়ে থাকে। যারা মরু ও পাহাড়ি এলাকায় বিচরণ করে। পশ্চিম যুক্তরাষ্ট্রের বিস্তৃত ল্যান্ডস্কেপ এদের বিচরণ সহজ করে তোলে। এছাড়াও ক্ষুদ্র শহরকেন্দ্রিক ব্যাংক, দুর্গ, সেলুন, রেলপথ এবং বিচ্ছিন্ন সামরিক আস্তানা প্রায় স্বাভাবিক হিসেবে লক্ষ করা যায়। সাধারণ প্লট হিসেবে এসব চলচ্চিত্রে দেখা যায়--বন-বাদাড়ে রেলপথ ও টেলিগ্রাফ লাইন নির্মাণ কার্যক্রম, গবাদিপশু, ঘোড়া ও প্রতিপালনকারীদের বিশাল এলাকায় নিজস্ব অঞ্চল গড়ে তোলা; এদের সঙ্গে দস্যুদের হীনমন্যতাবশত প্রতিশোধপরায়ণ কার্যক্রম, নেটিভদের সঙ্গে ঘোড়াচালিত সৈন্যবাহীর যুদ্ধ, বেআইনি দস্যুদলের ষড়যন্ত্র ও আইনি ব্যক্তিত্বদের সঙ্গে দস্যুদের মোকাবিলা।

১৯৬০-এর দশকের ওয়েস্টার্ন চলচ্চিত্র হলিউডের একটি প্রধান জনরা হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করে। তবে বলা যেতে পারে ওয়েস্টার্ন চলচ্চিত্র যাত্রা শুরু করে ৩০-এর দশকেই। এরপর থেকে ক্রমেই ওয়েস্টার্ন চলচ্চিত্র বড়ো ধরনের জনপ্রিয়তা লাভ করতে থাকে। ৪০-এর দশকের জনপ্রিয় ওয়েস্টার্ন চলচ্চিত্রগুলো হলো, The Ox-Bow Incedent (1943), My Darling Clementine (1946), Fort Apache (1948) IRed River (1948)। ৫০-এর দশকে ওয়েস্টার্ন চলচ্চিত্রের স্বর্ণযুগ মনে করা হয়। এসময় মুক্তি পায় Broken Arrow (1950), High Noon (1952), Shane (1953), Wichita (1955), The Searchers (1956) IRio Bravo (1959)। ৬০-এর দশকে এসে আমরা পাই Cat Ballou (1965), The Good, the Bad and the Ugly (1966), The Wild Bunch (1969) Ges Butch Cassidy and the Sundance Kid (1969)। পরবর্তী সময়ে ওয়েস্টার্ন চলচ্চিত্রের চরিত্রগুলো অনুপ্রাণিত করে Junior Bonner (1972), The Three Burials of Melquiades Estrada (2005) এর মতো চলচ্চিত্র নির্মাণে। মূলত এই চলচ্চিত্রগুলোই ২১ শতকের ওয়েস্টার্ন চলচ্চিত্রের সূচনা হিসেবে কাজ করে।


অনেকেই মনে করে, ওয়েস্টার্ন চলচ্চিত্রে সভ্যতার নামে বন্যতাকে বিজয়ী এবং প্রকৃতিকে পদানত করা হচ্ছে। এমন সভ্যতা ভূখণ্ডগত অধিকার প্রতিষ্ঠায় সাহায্য করে। নেটিভ অধিবাসীদের অবদমিত করে রাখা এসব চলচ্চিত্রের একটি সাধারণ দিক। এছাড়া ব্যক্তিকেন্দ্রিক সম্মান, অধিষ্ঠান ও ন্যায়পরায়ণতার জন্য বন্দুকযুদ্ধ এ ধরনের চলচ্চিত্রের সাধারণ একটি ঘটনা। চলচ্চিত্রগুলোতে ব্যক্তি বা সামন্তদের বিরুদ্ধে সাধারণের প্রতিশোধ নিতেও দেখা যায়। তবে এ কথা সহজগ্রাহ্য যে, ব্যক্তি বা সামন্তকেন্দ্রিক ন্যায়পরায়ণতা শহরকেন্দ্রিক যুক্তিযুক্ত আইন ও ন্যায়পরায়ণ ব্যবস্থার সঙ্গে সংঘাতপূর্ণ। এসব চলচ্চিত্রের আরেকটি দিক হলো, অর্ধ-যাযাবর বিচরণকারী, যাদেরকে সাধারণত কাউবয় বা বন্দুকযোদ্ধা হিসেবে দেখা যায়। তাদের দলীয় সংঘাত সচারচর ঘটনা। মরু ও পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের ওপর অত্যাচার অথবা নিগৃহীতকরণ একটি স্বাভাবিক ঘটনা। একই সঙ্গে গবাদিপশু, নেটিভ আমেরিকান গ্রাম অথবা প্রায় বিচ্ছিন্ন ছোটো নগরী প্রেক্ষাপট হিসেবে এসব চলচ্চিত্রে লক্ষ করা যায়।

বন্য পশ্চিমাকে গুরুত্ব প্রদানের জন্য পাব, পার্লার ও সরাইখানার নির্দশন চোখে পড়ে। এসব জায়গায় সঙ্গীত, অভিসারী নারী, জুয়া, মদ্যপান অথবা বন্দুকযুদ্ধের অবতারণাও দৃষ্টিগোচর হয়। অপেক্ষাকৃত অগ্রসর চলচ্চিত্রগুলোতে ব্যাংক, পুলিশ কিংবা স্কুল থাকলেও কোনোখানেই নিরাপত্তা সংহত নয়। যেমন, The Magnificent Seven (2016) চলচ্চিত্রে দেখা যায় কতিপয় সন্ত্রাসী ছোটো শহর দখল করে নিচ্ছে। এর আগেও অনেক চলচ্চিত্রে এমন ঘটনা লক্ষণীয়। যেমন, Billy the Kid Santa Fe (1941), Fighting Frontier (1943), Raiders of Red Rock (1943), Outlaws of the Plains (1946); ১৯৪৪ খ্রিস্টাব্দে নির্মিত Thundering Gun Slingers, Valley of Vengeance, Rustlers Hideout, Wild Horse Phantomও ১৯৪৫-এ Prairi Rustlers.

আমেরিকান ফিল্ম ইন্সটিটিউটের মতে--ওয়েস্টার্ন চলচ্চিত্র পশ্চিমা যুক্তরাষ্ট্রে বিশেষ প্রণোদনায় সংগ্রাম ও ধ্বংসের কাহিনি তুলে ধরে; সেদিক থেকে ওয়েস্টার্ন চলচ্চিত্রকে ন্যারেটিভ চলচ্চিত্রও বলা যায়। যার উৎপত্তি ১৯১২ খ্রিস্টাব্দে ‘মোশন পিকচার ওয়ার্ল্ড’ ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রবন্ধের উৎসাহ থেকে। নির্বাক চলচ্চিত্রের যুগেও (১৮৯৪-১৯২৭) ওয়েস্টার্ন চলচ্চিত্র যথেষ্ট জনপ্রিয় ছিলো। ১৯২৭-১৯২৮ খ্রিস্টাব্দে সবাক চিত্রের আবির্ভাবের সময় হলিউড স্টুডিওগুলো ওয়েস্টার্ন চলচ্চিত্রকে খুব একটা গুরুত্ব দেয়নি। তারপরও ৩০-এর দশকে স্বল্প খরচে কিছু চলচ্চিত্র নির্মাণ করা হয়। ৪০-এর দশকে এসে হলিউড ওয়েস্টার্ন চলচ্চিত্রের ব্যাপারে অনেকটা উৎসাহী হয়ে ওঠে। ১৯৩৯ খ্রিস্টাব্দে নির্মিত Dodge City, Jesse James, Union Pacific, Destry Rides Again ও অবশেষে Stagecoach দারুণভাবে চলচ্চিত্র জগতে সাড়া জাগায়। আর ৫০-এর দশকে ওয়েস্টার্ন চলচ্চিত্র তুঙ্গে অবস্থান করে।

প্রথমদিকে এসব চলচ্চিত্র হলিউড চত্বরে চিত্রায়িত হলেও পরবর্তী সময়ে অ্যারিজনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডা, কানসাস, মনটানা, নেভাদা, নিউ মেক্সিকো, ওকলাহোমা, টেক্সাস, উটাহ্ প্রভৃতি শহরের বিস্তৃত চত্বরে চিত্রায়িত হয়। Stagecoach (1939) (১৯৩৯) থেকে Cheyenne Autumn (1964) পর্যন্ত চলচ্চিত্রে মনুমেন্ট ভ্যালির বিস্তৃত প্রান্ত চিত্রায়ণে ব্যাপক পটভূমি তৈরি করে। চিত্রনাট্য লেখক ফ্রাঙ্ক গুরুবার ওয়েস্টার্ন চলচ্চিত্রের সাতটি প্লট চিহ্নিত করেন। এগুলো হলো--Union Pacific Story, Range Story, Empire Story, Revenge Story, Cavelry and Indian Story, Outlaw Story and Marshall Story.

ফ্রাঙ্ক আরো বলেন--ভালো লেখক সংলাপ এবং প্লট উন্নয়নের মাধ্যমে গল্পগুলোকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলে। পশ্চিমা চলচ্চিত্রের আরো বেশকিছু উপবিভাগ আলোচনা করতে গিয়ে তিনি উল্লেখ করেন--১. Spaghetti Western ২. Epic Western ৩. Singing Cowboy Western, ৪.Comedy Western [Along Came Jones (1945), The Sheepman (1958), Cat Ballou (1965), Blazing Saddles (1974)] ৫. Contemporary Neo-Western Films­ [­­­­Brokeback Mountain (2005), No Country for Old Men (2007), Rango (2011)]|

লেখক : প্রফেসর মুহাম্মদ হাসান ইমাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক।

himam_ru@yahoo.com

তথ্যসূত্র

৭৫.Tudor, Andrew (2012 : 4); `Genre’; Film Genre Reader iv; Edited : Barry Keith Grant; University of Texas Press, Austin.

৭৬. প্রাগুক্ত; Tudor (2012 : 5). 

৭৭. Busconmb, Edward (2012 : 12); `The Idea of Genre in the American Cinema’; Film Genre Reader iv; Edited : Barry Keith Grant; University of Texas Press, Austin.

বি.দ্র. এই প্রবন্ধটি ম্যাজিক লণ্ঠন ২০তম সংখ্যা, জানুয়ারি ২০২১ এ প্রকাশিত হয়েছে।

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন